জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে কয়রায় জামায়তের বিক্ষোভ মিছিল

এসকে এম মহাসিন রেজা


খুলনার কয়রায় বাংলাদেশ জামায়ত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় জামায়ত ইসলামি কয়রা  উপজেলা শাখার সদর ইউনিয়ন এর পক্ষ থেকে, দলটির কেন্দ্রীয় ঘোষিত দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মিছিলটি উপজেলা জামায়তের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় মিছিলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। পরে মিছিলটি কয়রা বাজারস্থ তিন রাস্তার মোড়ে এক বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।
এ সময় কয়রা উপজেলা জামায়তের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এ সময় তিনি বলেন বাংলাদেশে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল সম্ভব। 
তিনি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যতগুলো দল সরকার গঠন করেছে তারা কেউই বাংলাদেশের ভাগ্য উন্নয়ন করতে পারে নাই বরং তারা এদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে।
জামায়ত নেতা মুন্সি মিজান বলেন, দেশ জাতি মাটি ও মানুষের জন্য বিগত আওয়ামী দুঃশাসন আমলে বাংলাদেশ জামায়ত ইসলামের নেতাকর্মীরা সীমাহীন জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে।
এ সময় তিনি দলীয় পাঁচ দফা দাবির কথা উল্লেখ করে বলেন, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে তা ভুলে যাওয়ার কোন সুযোগ নাই তারা ফ্যাসিস্ট স্বৈরশাসকে বিদায় করেছে তাদের রক্ত এবং জীবনের বিনিময় তাই জুলাই সনদ বাস্তবায়ন ও আগামীতে আর যেন কোন স্বৈরশাসকের সূর্য এদেশে উদিত না হয় সেজন্য পিআর  পদ্ধতিতে আগামী জাতীয় সংসার  নির্বাচন জরুরী এবং একমাত্র পিয়ার পদ্ধতিতেই নির্বাচনে লেবেল প্লেইং ফিল সম্ভব। 
পরে মিছিলটি আবার উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহ কয়রা সদর ইউনিয়ন জামায়তের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান এবং সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রফেসর রেজওয়ানুল করিমসহ জেলা উপজেলা ও ওয়ার্ড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

1

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

2

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

3

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

4

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

5

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

6

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

7

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

8

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

9

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

10

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

11

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

12

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

13

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

14

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

15

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

16

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

17

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

18

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

19

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

20