জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাবিতে প্রতিবাদ সভা

মোঃ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের ধানের শীষের মনোনয়ন বাতিলের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে পার্বতীপুর বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত এ প্রতিবাদ জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, যুবদল আহ্বায়ক আতিকুর রহমান স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে পার্বতীপুর–ফুলবাড়ী (দিনাজপুর-৫) আসনে বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল রাখতে অগ্রণী ভূমিকা রেখেছেন এ জেড এম রেজওয়ানুল হক। দলের সুখ–দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন এবং ছিলেন ধানের শীষের নিরলস রক্ষক।
তারা আরও বলেন, যিনি দীর্ঘ ৩০–৩২ বছর ধরে এ অঞ্চলের বিএনপির রাজনীতিকে ধরে রেখেছেন, তাঁকে উপেক্ষা করে হঠাৎ আবির্ভূত নতুন মুখ এ কে এম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেতৃবৃন্দ জোর দিয়ে দাবি জানান, দিনাজপুর–৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে অবিলম্বে সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হকের নাম ঘোষণা করতে হবে। তৃণমূলের আবেগ, পরিশ্রম ও দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি।
এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তৃণমূলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রেজওয়ানুল হককে মনোনয়ন দেওয়া এখন সময়ের দাবি। দলের স্বার্থে দায়িত্বশীল সিদ্ধান্তের আহ্বান জানান তারা।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

1

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

2

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

3

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

4

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

5

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

6

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

7

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

8

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

9

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

10

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

11

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

12

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

13

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

14

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

15

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

16

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

17

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

18

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

19

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

20