জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ৯ হাজার ৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ সার জব্দ, পলাতক গুদাম মালিক

আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গোপনে পাচারের সময় মেয়াদোত্তীর্ণ ৯ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ ও পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা এলাকায় ‘সবুজ কৃষি ভাণ্ডার’ নামে একটি গুদামে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গুদামের মালিক বিষ্ণু পদ দাস নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারে একটি দোকানে এসব সার সরবরাহের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় একটি ভ্যান থেকে ১২০ বস্তা সার জব্দ করা হয়। পরে ওই গুদামে অভিযান চালিয়ে আরও ৭০ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার ছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, “২০২২ সালে প্যাকেজিং করা এসব সার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এগুলো অবৈধভাবে মজুত করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। জব্দ করা সব সার থানায় জমা দেওয়া হয়েছে।”

পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন বলেন, “জব্দকৃত সার থানায় রাখা হয়েছে। তবে অভিযুক্ত মালিককে এখনও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

1

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

2

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

4

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

5

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

6

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

7

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

8

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

9

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

10

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

11

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

12

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

13

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

14

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

15

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

16

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

17

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

18

বিলুপ্তির পথে গরুর হাল

19

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

20