জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ

মিহির রঞ্জন বিশ্বাস 

আদর্শ,  ন্যায় ও ইনসাফ পূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে নৈতিকতা সম্পন্ন যুব সমাজ দরকার উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মূখ্য ভূমিকা পালন করে থাকে যুব সমাজ। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কোন অবদান নেই। বরঞ্চ যুবকদের মেধা ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে। বহু কষ্টে কিছু যুবক তাদের নিজ মেধাকে বিকশিত করার জন্য সংগ্রাম করছেন। পরবর্তী পর্যায়ে তাদের মেধা বিকাশের ক্ষেত্র গুলো বন্ধ করে দেয়া হচ্ছে। দলীয় অন্ধ আনুগত্য না থাকলে ব্যক্তির মেধা ও যোগ্যতা যত বেশিই হোক না কেন তাঁকে রাষ্ট্রীয় কোন ভালো স্থানে দায়িত্ব দেয়া হয় না। একটা মানুষের সবচেয়ে বড় অধিকার তার কথা বলার অধিকার। ন্যায়ের পক্ষ নেয়া এবং অন্যায়ের প্রতিবাদ করা। আজকে সেসব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মিথ্যা মামলা ঠুকে দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকে অপমানিত করা হয়ে। আর যুব সমাজ তারা তাদের নেতৃত্ব সৃষ্টির উম্মুক্ত পরিবেশ পাচ্ছে না। তাদের উপরে জোর করে সবকিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এসব যুবকেরা গত তিন তিন বারের নির্বাচনে নিজের ভোট সমর্থন দেয়ার সুযোগ পায়নি। এখনই সময় সকল জুলুমের অবসান ঘটিয়ে দেশ এবং জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ভুমিকা রাখার। খুলনার খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।  
ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা ছাত্রশিবির সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন প্রমুখ। 
অপর দিকে 
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় খানজাহান আলী থানার গিলাতলা  ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ ওয়ার্ড সভাপতি সরওয়ার হোসেন নজরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম হেকমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা,  খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো,  উপজেলা কর্মপরিষদ সদস্য ও আটরা-গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইসারাত আলী, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাস্টার হেলাল উদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

1

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

2

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

3

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

4

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

5

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

6

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

7

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

8

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

9

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

10

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

11

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

12

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

13

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

14

বিজয় দিবস উদযাপন

15

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

16

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

17

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

18

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

19

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

20