Md Obaydul
প্রকাশঃ 26-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১ টায় নড়াইলের রুপগঞ্জ বাজারে মুচিপোল সংলগ্ন রাস্তায় পাশে হকার্স মার্কেটের সামনে হকার্স মার্কেটের  ব্যবসায়িদের আয়োজনে এ মানববন্ধন  ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  মানববন্ধন চলাকালে সাংবাদিকদের  সামনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার, লিখিত বক্তব্যে বলা হয়, ২১  বছর ধরে  তারা ব্যবসা করে আসছে। নড়াইল শহরের ভিতর দিয়ে ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মান কাজ শুরু হলে, ব্যবসায়িরা নিজ উদ্যোগে তাদের ব্যবসায়ি প্রতিষ্ঠান সরিয়ে নেন, সে সময় তৎকালিন  জেলা প্রশাসকের নিকট পুনঃবাসনের দাবি জানালে তিনি মৌখিক ভাবে জানান এ কাজ শেষ হলে, রাস্তার পার্শ্বে  হকার্স মার্কেটের আওতাধীন অবশিষ্ট  জায়গা যদি থাকে তাহলে সেখানে ক্ষতিগ্রস্থ দোকানীদের পুনঃবাসন করা হবে। জেলা প্রশাসক মহোদয়ের কথায় আশ্বস্ত হয়ে আমরা নির্মান কাজ শেষ হওয়ার পর  নিজ খরচে রাস্তার অবশিষ্ট জায়গায় খুপড়ি দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু  একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উচ্ছেদের  পায়তারা করছে। সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছে। জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে জেলা প্রশাসক মহোদয়কে বিভিন্ন মহল থেকে নিয়মিত চাপ প্রয়োগ করছে। এই মার্কেটে আগে যারা ব্যবসা পরিচালনা করতো বর্তমানেও তারা ব্যাবসা করছে। এখানে কোন প্রকার অর্থের বিনিময়ে কাউকে কোন দোকান ঘর দেয়া হয়নি। অর্থ আত্মসাতের বিষয়ে সে সব অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়। এ মার্কেট উচ্ছেদ করলে এ মার্কেটের হত দরিদ্র  ব্যবসায়িরা, তাদের পরিবারের সদস্যরা ও মার্কেট সংশ্লিষ্ট কর্মচারিদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে। এ মার্কেটের দ্বারা জনসাধারনের কোনো ক্ষতি সাধন হচ্ছে না, সেহেতু উক্ত মার্কেট রক্ষার্থে সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন এ মার্কেট যেন উচ্ছেদ না করা হয়।    এ সময় হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অন্যান্য ব্যবসায়িগণ, বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

1

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

2

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

3

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

4

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

5

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

6

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

7

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

8

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

9

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

10

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

11

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

12

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

13

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

14

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

15

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

16

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

17

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

18

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

19

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

20