জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্র, আহত ৬ জন

কাজী আতিকুর রহমান।।

নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-গোবরা-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল অপু। এসময় খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হয় অপু বিশ্বাস।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেলচালক সাকিব (২০), নারায়ন (২৮) এবং যাত্রী সুকদেব (৫০)-কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. জামিল কবির  জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

1

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

2

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

3

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

4

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

5

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

6

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

7

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

8

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

9

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

10

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

11

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

12

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

13

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

14

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

15

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

16

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

17

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

18

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

19

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

20