কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে মাসব্যাপী সাঁতার ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাঁতার,ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

 সোমবার (২৮ এপ্রিল) বিকালে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নবাগত এডহক কমিটির সদস্য সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় ও জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট লিখন রায়,হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ইডি, ক্রীড়া সংস্থার সদস্য মোতাসিম বিল্লাহ, শামিম শিকদার সাবেক ও বর্তমান কমিটির নেত্রীবৃন্দ সহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা খেলোয়াড় ও প্রশিক্ষণার্থীরা।
উল্লেখ্য, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান জানান, মাস ব্যাপী এ কার্যক্রমে উন্নতমানের প্রশিক্ষকদের মাধ্যমে জেলার ৩ টি উপজেলা থেকে ফুটবলে ৪০ জন সাঁতারে ৩০ জন ও অ্যাথলেটিক্স এ ৩০জন কে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করি সকলের সহযোগীতা থাকলে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আগামীদিনের তারকা খেলোয়াড় তৈরী হবে।
প্রধাণ অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের এ কার্যক্রমে আমাদের জেলার ক্ষুদে খেলোয়াররা একসময় জেলার সাথে সাথে জাতীয় পর্যায়ে সফলতা ছিনিয়ে আনবে। তিনি সকল প্রশিক্ষনার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলার মাঠে ফিরে এসে এ জাতীয় প্রশিক্ষণে অংশ গ্রহণ করার আহবান জানান। তিনি আরও বলেন সাঁতার শেখা প্রতিটি মানুষের উচিৎ বাচ্চাদের সাঁতার শেখানোর ব্যাপারে অভিবাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

1

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

2

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

3

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

4

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

5

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

6

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

7

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

8

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

9

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

10

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

11

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

12

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

13

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

14

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

15

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

16

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

17

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

18

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

19

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

20