কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে বোনকে ধর্ষণের পর হত্যা, ভাইয়ের যাবজ্জীবন

নড়াইলে হৃত্তিকা বৈরাগী (৪) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী (২২) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী সদর উপজেলার বীরগ্রামের দিলীপ বৈরাগীর ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.এস এম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্ব দুপুরের প্রতিদিনের ন্যায় হৃত্তিকা বৈরাগী তার কাকা দিলীপ বৈরাগীর বাড়ীতে খেলতে যায়। ঐদিন রাত হয়ে গেলেও শিশু হৃত্তিকা বৈরাগী বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি। পরদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে জানতে পারেন তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে যাওয়ার পরে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী তার সাথে খেলা করা অবস্থায় তাদের ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা এবং রাতের অন্ধকারে পুকুরের পাড়ের নীচে ফেলে রাখে চলে যায়। এর পরেদিন ৩০ ডিসেম্বর নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর নামে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

1

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

2

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

3

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

4

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

5

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

6

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

7

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

8

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

9

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

10

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

11

বৃক্ষ বিতারন কর্মসূচি

12

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

13

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

14

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

15

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

16

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

17

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

18

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

19

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

20