রূপক মুখার্জি
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে বজ্রপাতে শিক্ষার্থী নিহত, আহত ৩

নড়াইলে বজ্রপাতে মিঠুন বিশ্বাস(২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তবে আহতরা শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ জুন) সদর উপজেলার  শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর ও নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকায় এ বজ্রপাতের 
ঘটনা ঘটে। 
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম। 

চাঁনপুর  গ্রামের বাসিন্দা শিক্ষক নওশের আলী জানান, চাঁদপুর গ্রামের আমিনুর বিশ্বাস ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মিঠুন বিশ্বাস স্থানীয় বিলে সকাল ৯ টার দিকে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে  মিটুল ঘটনাস্থলেই মারা যায়  এবং  পিতা আমিনুর বিশ্বাস সামান্য আহত হয়। 
পরিবারের সদস্যরা মিঠুনকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোহেলী জামান জানান, মিঠুন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।
এদিকে একই সময়ে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম(৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত দু’জনই আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

2

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

3

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

4

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

5

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

6

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

7

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

8

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

9

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

10

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

11

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

12

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

13

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

14

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

15

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

16

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

17

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

18

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

19

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

20