কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে প্রতিবেশি হত্যার দায়ে নারীসহ ৩ জনের যাবজ্জীবন

কাজী আতিকুর রহমান নড়াইল প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে প্রতিবেশিকে হত্যার দায়ে নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দেন আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন-লোহাগড়ার চরদিঘলিয়া গ্রামের শাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহার উদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ২৪ এপ্রিল প্রতিবেশি মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় উল্লেখিত তিন আসামির বিরুদ্ধে নিহতের বড় ভাই বিল্লাল খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।  
এদিকে, রায় ঘোষণার পর তিন আসামিসহ তাদের আত্মীয়-স্বজনদের কান্নায় ভেঙ্গে পড়েন। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

1

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

2

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

3

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

4

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

5

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

6

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

7

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

8

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

9

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

10

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

11

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

12

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

13

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

14

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

15

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

16

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

17

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

18

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

19

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

20