কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে নদী ভাঙন শেষ আশ্রয়ও বিলীন হওয়ার শঙ্কা

বর্ষাকাল আসলেই নড়াইলের কালিয়ার মধুমতী নদী তীরবর্তী মানুষের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ভিটামাটি হারিয়ে নিঃস্ব হওয়া নতুন অধ্যায়। ঘরবাড়ি ও ফসলের জমি বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে অসহায়ের মতো তাকিয়ে দেখতে হয় চরমধুপুর গ্রামের মানুষের। 
নদীর গর্জন তুলে ভাঙ্গা গড়ার দীর্ঘ দুই যুগ ধরে,নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রাম। একের পর এক ভিটেমাটি, ফসলি জমি আর স্বপ্ন নদীগর্ভে বিলীন হয়ে শত শত পরিবার সহায় সম্বলহীন হয়ে পড়েছে। শেষ আশ্রয়টুকুও চোখের সামনে নদীর পেটে চলে যাচ্ছে, অথচ প্রতিকারের কোনো দৃশ্যমান উদ্যোগ ছিল না বহু বছর ধরে।
শনিবার (২৮ জুন) সকালে নড়াইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সায়েম রাশেদ জরিপ কাজ পরিচালনা করেন। তিনি নদীর গভীরতা নির্ণয়সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সায়েম রাশেদ জানান, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে জরিপ প্রতিবেদন সাবমিট করা হবে। এরপরই ভাঙন রোধে সম্ভাব্য প্রকল্প হাতে নেওয়া হবে।’
জরিপকালে সেখানে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সদস্য মোল্লা রাসেল এবং ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তারা বলেন, ‘দীর্ঘদিনের ভাঙনকবলিত এই গ্রামের মানুষের শেষ সম্বল রক্ষায় আমরা সবাই এক হয়ে কাজ করছি।’
চরমধুপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫) বলেন, ‘দুই যুগ ধরে কতবার নদী ভাঙল, হিসাব নেই। শেষ যে ভিটেটা আছে সেটাও বাঁচবে কি না জানি না। এবার যদি কিছু হয়, তবেই শেষ আশাটুকু জিইয়ে থাকবে।’
এদিকে ভাঙনপ্রবণ এলাকাজুড়ে আতঙ্ক আর ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত টেকসই নদী তীর রক্ষার স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

1

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

2

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

3

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

4

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

5

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

6

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

8

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

9

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

10

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

11

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

12

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

13

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

14

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

15

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

16

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতর

17

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

18

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

19

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

20