জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে দোকানঘর পোড়ানোর মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাজী আতিকুর রহমান।।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-পাচাইল বাজারে মুদি দোকানঘর পোড়ানো ও মালামাল লুটের মিথ্যা মামলা দিয়ে লিটন কাজীসহ প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চর-পাচাইল গ্রামবাসীর আয়োজনে বুধবার (৩০ জুলাই) দুপুরে বাজার চত্বরে এসব কর্মসূচী পালিত হয়।  
এ সময় বক্তব্য রাখেন-রোস্তম মোল্যা, মফিজুর রহমান, আজমল হোসাইন, আখেরা বেগম, আলামিনসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইলের ইতনা ইউনিয়নের চর-পাচাইল গ্রামের সাথী বেগম, আলিম খান ও হায়াত আলী খান কর্তৃক লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদ জানাচ্ছি। তারা মিথ্যা মামলা দিয়ে গ্রামের নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করছেন। এছাড়া লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে আরেকটি মারধরের মামলা দায়ের করেছেন তারা।
চর-পাচাইল বাজারের ভাড়া দোকানি সাথী বেগমের অভিযোগ, গত ২৩ জুলাই তার দোকানের মালামাল লুটপাট করে পুড়িয়ে দেয়া হয়েছে। তবে, এসব ষড়যন্ত্র বলছেন দোকান মালিক ও ভুক্তভোগীরা।
দোকান মালিক আলামিন ও তার মা আখেরা বেগম বলেন, সাথী বেগম আমাদের কাছ থেকে টিনশেডের দোকানটি ভাড়া নিয়েছেন। দোকানের গা ঘেষেই আমাদের বাড়ি। ভাড়া দেয়া দোকানটিতে আগুন এবং মালামাল লুটের কোনো ঘটনা ঘটেনি। দোকানটি অক্ষত রয়েছে।
পাশের দোকানি সোহরাব খান ও এনায়েত শরীফ বলেন, ভাড়াটিয়া সাথী বেগমের দোকানে আগুনের ঘটনা ঘটেনি। মিথ্যা মামলা দিয়ে লিটন কাজীসহ গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।  
চর-পাচাইল গ্রামের রোস্তম মোল্যা, মফিজুর রহমান ও আজমল হোসাইন বলেন, সাথী বেগম, আলিম খান ও হায়াত আলী খান গ্রামে অশান্তি সৃষ্টি করছেন। তারা মামলা দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়। আমরা এ মামলার সঠিক তদন্ত চাই।
ভুক্তভোগী লিটন কাজী বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের নামে দু’টি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করলে বাদীপক্ষই ফেঁসে যাবেন। গ্রামবাসী হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চায়।
এদিকে, বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় সাথী বেগম বাদী হয়ে আদালতে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

1

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

2

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

3

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

4

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

5

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

6

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

7

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

8

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

9

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

10

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

11

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

12

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

13

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

14

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

15

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

16

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

17

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

18

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

19

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

20