কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৭, হাসপাতালে ভর্তি ৪

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পশ্চিমপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাশিয়াল পশ্চিমপাড়ার দাউদ মোল্লার ছেলে আবুল বাশার সকালে বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটতে গেলে মালেক মোল্লা পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতরা হলেন—মালেক মোল্লা (৮৫), তার ছেলে রসুল মোল্লা (৬০), রমজান মোল্লা (২২), স্ত্রী রাজিয়া বেগম (৬৫), নাতনি ঋতু খাতুন (২০) ও জান্নাতি খাতুন (১৫)। অন্যদিকে দাউদ মোল্লার ছেলে *আবুল বাশার (২৭)*ও গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মালেক মোল্লা, রসুল মোল্লা, রমজান মোল্লা ও আবুল বাশারকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “খাশিয়াল পশ্চিমপাড়ায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিল। কয়েক দফা সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

1

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

2

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

3

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

4

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

5

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

6

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

7

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

8

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

9

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

10

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

11

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

12

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

13

মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত সংসদ স

14

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

15

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

16

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

17

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

18

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

19

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

20