মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের কালিয়ায় ভূমিসেবা ও জন-সচেতনতা বিস্তারে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা। সারাদেশে একযোগে শুরু হওয়া এই মেলার অংশ হিসেবে রোববার (২৫ মে ২০২৫ ইং) দুপুর সাড়ে ১২টায় কালিয়া উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছ। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস প্রাঙ্গণে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় আগত সেবাগ্রহীতারা সেবা নিতে গিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহজপ্রাপ্য ডিজিটাল সেবার ও ব্যাপক প্রশংসা করেন।
মেলায় স্থাপিত একটি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে যা চলমান। ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, খতিয়ান যাচাইসহ বিভিন্ন সেবা সম্পর্কে তাৎক্ষণিক পরামর্শ এবং সহায়তা দেওয়া হচ্ছে। মেলাটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ উদ্যোগের অংশ হিসেবে ভূমিসেবাকে সম্পূর্ণরূপে প্রযুক্তিনির্ভর করা হয়েছে। ই-নামজারি আবেদন থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত প্রক্রিয়াটি এখন অনলাইনে সহজেই সম্পন্ন হচ্ছে।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী, জনবান্ধব ভূমিসেবা কর্মপরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক যেন হয়রানি ছাড়াই জমি সংক্রান্ত অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে। সরকার আশা করছে, তারুণ্যনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই ভূমিসেবা মেলা জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে এবং সেবাগ্রহণে জনগনের ক্রমেই আগ্রহ বাড়াবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

1

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

2

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

3

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

4

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

5

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

6

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

7

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

8

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

9

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

10

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

11

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

12

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

13

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

14

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

15

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

16

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

17

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

18

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

19

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

20