জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নুরাল পাগলার বাড়ীতে হামলায় সারে তিন হাজার অজ্ঞাত বেক্তির নামে মামলা

সাইফুর রহমান পারভেজ।।

গোয়ালন্দে ইমাম মাহাদী দাবি করা নুরাল পাগলার বাড়িতে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় সরকারি কাজে বাধা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাকিবুল ইসলাম। 
তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির ঘোষিত বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে নুরুল হকের দরবার শরিফে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। 
এ সময় পুলিশের দুটি গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুরের শিকার হয় এবং সরকারি কাজে বাধা প্রদান করে। 
সরকারি কাজে বাধা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় শুক্রবার রাতে থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে  সারে ৩ হাজার জনের নামে মামলা দায়ের করেছে।
 ২৩ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরুল হক। ওই রাতে তাঁর লাশ বিশেষ কায়দায় কফিনে রেখে ১২ ফুট উঁচুতে দাফন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আলেম সমাজ কবর সমতল করার দাবি জানায়। পরে ইমান-আকিদা রক্ষা কমিটি সংবাদ সম্মেলন করে তাঁর দরবারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে আল্টিমেটাম দেয়।
ঘোষিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় শুক্রবার বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা সরাসরি দরবারে গিয়ে হামলা চালায়। 
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দরবারের ভক্তরা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধের চেষ্টা করে। পরে কয়েকশ লোক দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুরের শিকার হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাটপাড়া ব্যস্ততম রাস্তার বেহাল দশা

1

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

2

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

3

লাউয়াছড়া জাতীয় উদ্যান

4

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

5

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

6

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

7

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

9

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

10

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

11

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

12

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

13

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

14

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

15

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

16

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

17

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

18

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

19

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

20