জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

খ,ম,জায়েদ হোসেন 

গতকাল ১৯ শে জানুয়ারি সোমবার নাসিরনগর উপজেলার, নাসিরনগর উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন কয়েকটি দোকানে (কম্পিউটার প্রিন্টিং এবং দলিল লেখার কাজ করা হয় এমন প্রতিষ্ঠান) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদ।

অভিযান চলাকালীন সময়ে ০১ টি প্রতিষ্ঠানে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের সীল, চেয়ারম্যানের সীল, এবং সংরক্ষিত মহিলা মেম্বারের সীল উদ্ধার করা হয়।

প্রাপ্ত তথ্যমতে দলিল লেখক নুরুল হকের সহকারী নোমান মিয়া, সাং ধরমন্ডল সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বারের সীল স্বাক্ষর নকল করে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অনৈতিক সেবা দিয়ে থাকেন। উদ্ধারকৃত সিলগুলো ব্যবহার করে জমি খারিজ, ওয়ারিশান সনদ ও চেয়ারম্যানের প্রত্যয়ন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি করার কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে।

এক্ষেত্রে গ্রহীতাকে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করায় এবং প্রতারণার আশ্রয় নেয়ায় সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদ অভিযুক্ত নোমানকে না পেয়ে দোকান মালিক সন্জিত সরকারকে ১৫০০০/- (পনের হাজার) টাকা অর্থদণ্ড জরিমানা করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ সাংবাদিকদেরকে জানান, “অবৈধভাবে কোনো দপ্তরে জনপ্রতিনিধির সিল সংরক্ষণ ও ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

1

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

2

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

3

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

4

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

5

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

6

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

7

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

8

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

9

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

10

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

11

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

12

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

13

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

14

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

15

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

16

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

17

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

18

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

19

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

20