জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের বেপারী বাড়ির আম গাছ থেকে জুনায়েদ মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২১মে) সকাল ৮টায় নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরন করে। জানাগেছে, নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের পুত্র। জুনায়েদ মিয়া ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতো। কিছুদিন পূর্বে জুনায়েদ বাড়িতে এসে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছিল। প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে সে ঘরে শুয়ে পড়ে। কিন্তু বুধবার সকালে স্থানীয় শিশুরা আম কুড়াতে গিয়ে আম গাছে জুনায়েদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের ধারনা সেটি আত্মহত্যা। তবে কি কারনে জুনায়েদ ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে, সে ব্যাপারে জুনায়েদের পরিবার বা প্রতিবেশীরা কিছইু জানেন না। পুলিশ ধারনা করছে কোন প্রেমঘটিত ঘটনা, অথবা পারিবারিক কলহ থাকতে পারে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

1

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

2

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

3

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

4

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

5

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

6

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

7

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

8

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

9

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

10

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

11

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

12

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

13

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

14

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

15

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

16

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

17

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

18

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

19

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

20