অরবিন্দ রায়
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে বাজারে সর্বস্তরের ব্যবসায়ীরা  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।   শনিবার সকালে বড় বাজার এলাকায়  ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী বিভিন্ন সময় বড় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে ব্যবসায়ীরা  হামলা ও মারধরের শিকার হচ্ছেন । এ সব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি  জানানো হয় । চাঁদাবাজদের  বিরুদ্ধে প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয়, তাহলে ব্যবসায়ীরা  বড় আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন । সেই সাথে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে ব্যবসায়ী নেতারা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে  একটি বাঁশি ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ।
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেনশাহ্ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

1

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

2

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

3

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

4

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

5

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

6

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

7

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

8

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

9

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

10

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

11

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

12

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

13

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

14

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

15

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

16

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

17

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

18

অবশেষে জনতার হাতে আটক আলম

19

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

20