জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

 পলাশ হাওলাদার 

বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটায় একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে হাজারো পর্যটক জমায়েত হয়েছে পুরানো বছরের শেষ সূর্যাস্ত এবং নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে। গতকাল বিকাল থেকেই সৈকতে পর্যটকদের আগমন ঘটে এবং তারা ভোর পর্যন্ত সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে।
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়, যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। হাজারো পর্যটক সৈকতের বালিয়াড়িতে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। কেউ নোনা জলে পা ভিজাচ্ছেন, কেউ বেঞ্চে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ায় চড়ে সৈকতের বিভিন্ন স্পট ঘুরে দেখছেন।
তবে, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কিছুটা কম। হোটেল বুকিংয়ের বিষয়েও কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। ৫০ শতাংশ হোটেল মোটেল কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে, তবে শতভাগ বুকিং এখনও হয়নি। ব্যবসায়ীরা আশা করছেন, আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়বে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন। এই দিনগুলোতে নিরাপত্তার বিষয়ে তারা অতিরিক্ত মনোযোগী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

1

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

2

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

3

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

4

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

5

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

6

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

7

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

8

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

9

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

10

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

11

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

12

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

13

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

14

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

15

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

16

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

17

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

18

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

19

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

20