জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় সাংবাদিক সাজুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নাজমুল হক।।

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ. কে. সাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। সহ-সভাপতি এ. কে. এম. ফজলে মাহমুদ চাঁদ-এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান, সাইদুল ইসলাম হেলাল, রেজাউল কবির রাকিব এবং বিপ্লব সরকার কাজলসহ আরও অনেকে।
বক্তারা সাংবাদিক এ. কে. সাজুর ওপর হামলাকারী দলিল লেখক ও দালাল চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, প্রতিটি সরকারি অফিস একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছে, যা নিয়মবহির্ভূত। বক্তারা মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও দাবি জানান।
বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, "একজন সাংবাদিক যখন সত্য প্রকাশ করতে গিয়ে লাঞ্ছিত হন, তখন তা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সমগ্র জাতির বিবেককে আঘাত করে। মুক্ত সাংবাদিকতা একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত। তাই সাংবাদিক নির্যাতন বন্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।" তিনি আরও আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিকরা নির্ভয়ে তাদের পেশা চালিয়ে যেতে পারবেন।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারী দালাল ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ নীরব থাকবে না।
আরও উপস্থিত ছিলেন, বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক; গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ; কার্যকরী সদস্য মো. মাহবুব জামান সেতু, এম.পি মহব্বত আলীসহ অন্যান্য সাংবাদিকরা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ. কে. সাজুর ওপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

1

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

2

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

4

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

5

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

6

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

7

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

8

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

9

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

10

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

11

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

12

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

13

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

14

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

15

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

16

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

17

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

18

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

19

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

20