জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন


আবু সায়েম

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন-২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও উপাসনা। সকাল থেকেই নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে চার্চপ্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। প্রার্থনায় বিশ্বশান্তি, মানবকল্যাণ, সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পাশাপাশি কেক কাটা, শিশুদের মাঝে উপহার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়ে চার্চ এলাকা ও আশপাশের জনপদে।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে চার্চ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, “সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন— তা নিশ্চিত করতে টহল বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, বড়দিন ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা ও মানবতার বার্তা নতুন করে স্মরণ করিয়ে দেয়। তারা আশা প্রকাশ করেন— ধর্মীয় উৎসবগুলো সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও শক্তিশালী করবে।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

1

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে

2

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

3

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

4

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

5

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

6

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

7

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

8

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

9

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

10

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

11

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

12

জমি তুমি কার

13

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

14

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

15

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

16

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

17

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

18

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

19

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

20