জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে এনসিপি নেতার যন্রণায় অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদে মানববন্ধন

জহিরুল ইসলাম সানি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে এনসিপি নেতা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে ভূমি দখল, দোকানপাট শিলগালা, অবৈধ সীমানা প্রাচীর নির্মাণসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বাজারে দাঙ্গাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের মতো অপকর্ম চালিয়ে আসছে।

চকবাজারের ব্যবসায়ী জুয়েল আহমদ বলেন, “এনসিপি নেতা স্বপন আমার প্রতিষ্ঠান ‘জুয়েল ভেরাইটিজ স্টোর’-এর দরজা-জানালা ওয়েল্ডিং করে বন্ধ করে দিয়েছে। এমনকি দোকানের পেছনের জায়গায় অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

অন্য এক ব্যবসায়ী খায়রুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের ‘আনন্দ টেইলার্স’-এর ক্ষেত্রেও একইভাবে দখল ও শিলগালার ঘটনা ঘটিয়েছে স্বপন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

চকবাজার কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, আমরা বারবার স্বপনের সঙ্গে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি।

কমিটির সাধারণ সম্পাদক হারুন মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বপন আমাদের প্রচেষ্টা ও বাজার কমিটির সিদ্ধান্তকে বারবার অবমূল্যায়ন করেছে।

সহ-সভাপতি ডা. এ আর খোকন এবং সাংগঠনিক সম্পাদক হাবিব মির্জা জানান,বাজার কমিটি সবসময় সমাধানের চেষ্টা করেছে, কিন্তু স্বপন আমাদের কথা আমলে নেয়নি।

ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য শাহ জাহান অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন তার গুণ্ডা বাহিনী দিয়ে এলাকাজুড়ে নানা ধরনের অপকর্ম চালাচ্ছে। আমরা তার বিচার চাই।

এ সময় ঘটনাস্থলে পরিদর্শনে গেলে সাংবাদিকদেরও বাধা দেয় স্বপনের পালিত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

আতাউর রহমান স্বপনের মোটো ফোনে একাধিক বার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভুক্তভোগীরা দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও এনসিপি নেতা আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

1

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

2

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

3

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

4

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

5

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

6

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

7

ডিএনসিতে রনি–আমেনার দাপট

8

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

9

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

10

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

11

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

12

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

13

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

14

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

16

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

17

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

18

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

19

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

20