জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম
বাংলাদেশের গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কাজিপুর উপজেলা বিএনপির আয়োজনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পৌর মার্কেটের সামনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।  
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সিরাজগঞ্জ-১ সংসদীয়  আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনাব সেলিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজিপুর 
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম,সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন,হাজী মিজানুর রহমান বাবলু,সাবেক  যুগ্ম সম্পাদক রেজাওয়ানুর রহমান লিটন,শহিদুল ইসলাম বাবু সহ
এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুদীর্ঘ হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বিএনপি নেতারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অতুলনীয়। 
গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় আপসহীন।আমরা তাঁর সুস্থতা কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই।”
 সংকটময় সময়ে দোয়া দরুদই মানুষের সবচেয়ে বড় শক্তি, আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।দেশনেত্রী 
দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রার্থনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

1

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

2

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

3

বিজয় দিবস উদযাপন

4

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

5

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

6

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

7

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

8

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

9

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

10

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

11

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

12

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

13

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

14

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

15

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

16

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

17

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

18

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

19

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

20