জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫-আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ২জন

পার্বতীপুর,  (দিনাজপুর) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে প্রতিদ্বন্দিতা করছেন ৯ জন প্রার্থী। বিএনপি মনোনীত একজন প্রার্থী বিপরীতে বিএনপির ২জন হেভিওয়েট  সদস্য বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার উদ্দেশ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ১জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রবীণ ব্যক্তিত্ব জেলা বিএনপির সাবেক আহবায়ক ও দিনাজপুর জেলা বিএনপি'র সদস্য, সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ও অপরজন হচ্ছেন পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু।  রেজওয়ানুল হক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ক্ষেত্রে ব্যাপক আত্মবিশ্বাসী থাকার পরও অপর প্রার্থীকে ধানের প্রতীক দেওয়ার কারনে হকের পক্ষ থেকে বিএনপির মনোনয়ন পরিবর্তনের জন্য ফুলবাড়ী ও পার্বতীপুরে ব্যাপক বিক্ষোভ করে আসলেও মনোনয়ন পরিবর্তন করা হয়নি। পার্বতীপুর ও ফুলবাড়ীতে প্রবীণ ও নিবেদিত প্রাণ নেতা হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তারেক জিয়ার আমন্ত্রনে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মুঠোফোনে তাকে একাধিক বার কল করেও পাওয়া যায়নি। অপরদিকে এস এম জাকারিয়া বাচ্চু পার্বতীপুর এলাকায় তরুণদের প্রিয় প্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ। তার সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

1

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

2

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

3

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

4

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

5

যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

6

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

7

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

8

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

9

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

10

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

11

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

12

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

13

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

14

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

15

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

16

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

17

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

18

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

19

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

20