জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন

 মোঃ মশিউর রহমান
দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ও ৪ নং ওয়ার্ডের খামার ঝারবাড়ী এলাকায় বসবাস করছে প্রায় তিন শতাধিক পরিবার—মোট জনসংখ্যা প্রায় এক হাজার। 

পুনর্ভবা নদীর তীরঘেঁষা এই গ্রামে রয়েছে সরকারি বরাদ্দের ১১০টি ঘর নিয়ে একটি
 গুচ্ছগ্রাম, পাশাপাশি বহু পরিবার নিজেদের জায়গায় বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এত মানুষ বসবাস করলেও এলাকাটিতে নেই কোনো শিক্ষা ব্যবস্থা। শিশুদের প্রতিদিনই পুনর্ভবা নদীর উপর কাঞ্চন রেল ব্রিজ পেরিয়ে চাত্রাপাড়া এলাকার একমাত্র বিদ্যালয়ে যেতে হয়। তবে এলাকাবাসীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চলাচলের একমাত্র সড়কটির বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও কোনো ফল পাননি গ্রামবাসী।
অবশেষে এলাকার কয়েকজন যুবক বিষয়টি তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টি 
(এনসিপি)–র জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুনের কাছে। সমস্যার কথা জানার পরপরই তিনি  যান এবং পুরো এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরে তিনি বিষয়টি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহীন সুলতানা–এর কাছে বিনয়ের সঙ্গে উপস্থাপন করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে কিছুক্ষণের মধ্যেই ইউএনও মোছাঃ শাহীন সুলতানা নিজেই এলাকাটি পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি জনসমক্ষে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে সড়ক সংস্কারের জন্য ৩ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন
স্থানীয়দের দাবি, আরিফ মুন বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করায় এবং দ্রুত উদ্যোগ নেওয়ায় বহু বছরের দাবি অবশেষে বাস্তবায়নের পথে এগোলো। এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

1

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

2

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

3

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

4

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

5

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

6

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

7

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

8

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

9

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

10

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

11

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

12

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

13

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

14

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

15

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

16

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

17

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

18

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

19

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

20