জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

 মোঃ মশিউর রহমান 

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে শহরে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে ৮ নং রেলঘুন্টি থেকে মহারাজা স্কুল মোড় হয়ে মাতাসাগর সড়ক গাবুরা নদী পর্যন্ত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ করা হবে।
গত ১ ডিসেম্বর ২০২৫, সোমবার, দিনাজপুর শহরের রাজারামপুর গাবুরা নদী সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন ও মোঃ রিমেল আহমেদ, সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার (কনসালটেন্ট) মোঃ মুশফিকুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আরমানুল ইসলাম, প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান এবং ঠিকাদার আবিদ নোমান হোসেন।
পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিনের নির্দেশনায় পরিচালিত এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে মোহাম্মদ আমিনুল হক (প্রাইভেট) লিমিটেড – মোঃ মোস্তাফিজুর রহমান জেভি।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, গুরুত্বপূর্ণ এই ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ শহরের জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

1

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

2

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

3

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

4

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

5

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

6

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

7

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

8

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

9

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

10

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

11

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

12

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

13

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

14

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

15

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

16

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

17

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

18

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

19

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

20