জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল - নুরুল ইসলাম বুলবুল

জাহিদুল  ইসলাম
 চাঁপাইনবাবগঞ্জ জেলা বিশেষ  প্রতিনিধি 


চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে সমবেত হয় নেতাকর্মী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী  মোঃ নুরুল ইসলাম বুলবুলের  নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা প্রাক্কালে মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন,  জনগণকে সাথে নিয়ে আগামীতে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। এজন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত ও এমনি একটি পরিবেশ, যে পরিবেশে  এ সদরের উন্নয়ন নিশ্চিত হবে।  তিনি আরো বলেন, উত্তরবঙ্গের সবচাইতে অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে জনগণ নির্বাচিত করলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় পরিণত করা হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। আগামী নির্বাচনেও দাঁড়িপাল্লার পক্ষে থাকবে জনগণ। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁপাইনবাবগঞ্জ। ধর্মবর্ণ নির্বিশেষে ভোটাররা পূর্বেও যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন, আগামীতেও তেমনিভাবে করবেন। তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। পরে  শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে পথসভায় জামায়াত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরবর্তীতে শোভাযাত্রাটি পৌরসভা পার্কে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

1

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

2

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

4

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

5

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

6

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

7

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

8

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

9

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

11

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

12

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

13

বামনায় অভিভাবক সমাবেশ ও গুণীজন সম্মেলন অনুষ্ঠিত

14

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

15

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

16

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

17

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

18

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

19

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

20