জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার’ এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শনিবার (১৯ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।


বিকাল ৩টায় উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ দলে দলে মিছিল সহকারে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে জড়ো হয়। এসময় সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম শাসম সূর্য্য ও সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল তাদেরকে স্বাগম জানান। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনরায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম শাসম সূর্য্য। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বাবু পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা, দেশ নায়ক তারেক রহমান-এর বিরুদ্ধে কোন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র করলে কাউকে ছাড়  দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন। তাছাড়া দেশে সুষ্ঠ পরিবেশ ও শান্তি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার জোর আহ্বান জানান।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ অংশগ্রহন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

1

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

2

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

3

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

4

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

5

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

6

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

7

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

8

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

9

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

10

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

11

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

12

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

13

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

14

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

15

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

16

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

17

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

18

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

19

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

20