জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল

সাদ্দাম হোসাইন  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির নির্বাচনী গণসংযোগকালে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। 
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিলটি মুকুন্দগাতি কড়িতলা মোড় থেকে শুরু হয়ে  উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালা বাসস্ট্যান্ডে পথসভা হয়।
এসময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন ও পৌর বিএনপি সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।
 এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্র দলের আহবায়ক শাহরিয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
পথসভায় বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঢাকা ও চট্টগ্রামের দুই এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে ও নির্বাচন বানচালের চেষ্টা করছেন। বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার  করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসির দাবি জানান।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

1

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

2

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

3

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

4

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

5

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

6

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

7

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

8

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

9

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

10

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

11

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

12

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

13

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

14

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

15

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

16

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

18

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

19

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

20