জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় যুবদল নেতা হত্যার ঘটনায় স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

এসকে সানজিদুল হক ইমন


খুলনার ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা এস এম শামীম হত্যার মূল আসামি হিসেবে তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-৬। সোমবার বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের সময় বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়। অভিযানে খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার তৃতীয় তলায় নৃশংসভাবে খুন হন। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিলেও পরদিন ছেড়ে দেওয়া হয়।

ভিকটিমের মা, অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম, গত রোববার (২৪ আগস্ট) অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ও র‍্যাবের একাধিক টিম তদন্তে নামে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, “শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

1

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

2

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

3

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

4

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

5

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

6

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

7

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

8

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

9

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

10

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

11

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

12

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

13

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

14

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

15

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

16

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

17

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

18

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

19

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

20