মোঃ আব্দুল আউয়াল
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চমৎকার আয়োজনের মধ্য দিয়ে শহরের নিশ্চিন্তপুরে শটবার ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। 
নিশ্চিন্তপুর দিশারী কাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাবের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: শরিফুল ইসলাম শরিফ, বিশেষ অতিথি বিএনডিসি’র উপ-পরিচালক মো: ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদুর রহমান জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল আলম বকুল, পৌর যুবদলের সভাপতি মো: মনিরুজ্জামান লিটন, কাবের আজীবন সদস্য মো: হাফিজুর রশিদ ভুঁইয়া বাবু, বিশিষ্ট সমাজসেবক মো: মাহাবুল আলম, কাবের সিনিয়র সহ সভাপতি মো: কাব্বার আলী প্রমুখ। এ সময় কাবের বিভিন্ন কর্মকর্তা, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশগ্রহনকারী টিমের কর্মকর্তা, ম্যানেজার, খেলোয়াড়বৃন্দ ও হাজারও দর্শক সমর্থক উপস্থিত ছিলেন। 
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। টাইব্রেকারে রুহিয়া ফুটবল একাডেমী টিম ২-০ গোলে নিশ্চিন্তপুর দিশারী কাব টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে উভয় টিমকে  ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন মো: আরিফ ইসলাম। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: জয়নাল আবেদীন সোহেল সরকার। 
উল্লেখ্য, টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ১৬ টি টিম অংশগ্রহণ করে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

1

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

2

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

3

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

4

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

5

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

6

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

7

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

8

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

9

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

10

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

11

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

12

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

13

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

14

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

15

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

16

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

17

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

18

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

19

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

20