জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা

মোঃ ইকবাল হোসেন খান।।

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির (কাদের) অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
আজ শনিবার (৩০ আগস্ট)   টাঙ্গাইল শহরের থানার পাশে ছয়আনি বাজার রোডে অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে  বিক্ষোভ মিছিল বের হয়। 
মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এসময় নেতাকর্মীরা জাতীয় পার্টির  অফিস ভাঙচুর করেন। একপর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করা হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। প্রায় ঘন্টা খানেক সেখানে অবস্থানের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। বর্তমানে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

1

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

2

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

3

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

4

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

5

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

6

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

7

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

8

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

9

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

10

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

11

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

12

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

13

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

14

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

15

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

16

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

17

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

18

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

19

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

20