জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

রিয়ন হোসেন
ঝিনাইদহ শৈলকূপায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ১৮ বছর ধরে শিকল বন্দী থাকা শারীরিক প্রতিবন্ধী নাজমিন খাতুনের পরিবারকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে এ উপলক্ষে আলোচনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন "আমরা বিএনপি পরিবার"র উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

'আমরা বিএনপি পরিবার' এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এসময় "আমরা বিএনপি পরিবার" এর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে আনন্দনগর গ্রামে প্রতিবন্ধী নাজমিন খাতুনের বাড়িতে তার সাথে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন অতিথিরা।

আলোচনা সভায় প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সব সময় মানবিক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজ এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হলো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীন-এর বর্তমান বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এছাড়া নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

1

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

2

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

3

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

4

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে

5

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

6

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

7

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

8

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

9

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

10

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

11

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

12

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

13

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

14

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

15

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

16

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

17

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

18

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

19

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

20