জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

তারিকুল ইসলাম
কালাই জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী কালাই উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।চোখের আলো ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি।  

চিকিৎসা নিতে আসা উপজেলার এলতা গ্রামের জসিম উদ্দিন নামে ষাটোর্ধ্ব এক কৃষক বলেন, ‘আমি কয়েক বছর ধরে চোখে ঝাপসা দেখি। ডাক্তাররা বলল ছানি পড়েছে। এখন তারা বলছে ফ্রি অপারেশন করাবে।গরিব মানুষ, সুযোগ না পেলে হয়তো এ চোখ নিয়েই মরতে হতো। 

দেওগ্রাম গ্রামের গৃহবধূ নাজমা বেগম বলেন, ‘অনেকদিন ধরে চোখে চুলকানি আর পানি পড়তো। এখানে এসে চোখ দেখিয়ে ওষুধ আর চশমা পেলাম। কোন টাকা-পয়সা লাগে নাই।

বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী আল আমিন বলেন, ‘চশমার দরকার ছিল অনেকদিন, কিনতে পারিনি। আজকে বিনা খরচে পেয়ে খুব উপকার হলো।

এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি লক্ষ মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আমাদের সাধ্যের মধ্যে এই আয়োজন। এ নিয়ে আমরা চারটি চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন করলাম।

রোগীদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোরও ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

1

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

2

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

3

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

4

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

5

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

6

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

7

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

8

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

9

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

10

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

11

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

12

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

13

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

14

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

15

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

16

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

17

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

18

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

19

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

20