জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জিয়া পরিবার ও বিএনপির শত্রু কাহার আকন্দের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, জিয়া পরিবারের চিহ্নিত করতে মিথ্যা সাজানো মামলা দিয়ে ধংস করার মুল হোতা , পুলিশের সাবেক ডিআইজি ও আওয়ামী লীগের সাবেক কিশোরগঞ্জ -২ আসন থেকে ২০২৪ সালে   মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল  কাহার আকন্দর গ্রেফতার ও বিচারের দাবিতে পাকুন্দিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাকুন্দিয়া বাজার পাট মহলে এসে প্রতিবাদ সভায় রূপ নেয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিন। তিনি বলেন,
> “কাহার আকন্দ একটি কুচক্রী চক্রের অংশ হিসেবে জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে আসছে। তার অতীত কর্মকাণ্ড ও বর্তমান ভূমিকা প্রমাণ করে সে বিএনপির শত্রু। অবিলম্বে তার গ্রেফতার ও বিচারের দাবি জানাই।”


তিনি আরও বলেন,
> “আমরা স্পষ্টভাবে বলছি, যে বা যারা কাহার আকন্দের দুষ্কর্মের সঙ্গী বা সহযোগী, তাদের বিরুদ্ধেও দলীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। সেইসঙ্গে বিএনপি নেতা এডভোকেট জালাল উদ্দীনের দুষ্প্রকাশ্য ভূমিকা খতিয়ে দেখে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।”


সভায় আরও বক্তব্য রাখেন—
"  মাহমুদুজ্জামান রিপন, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি:
> “আওয়ামী দুঃশাসনের ছায়াতলে পুষ্ট হওয়া কাহার আকন্দ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির চরম শত্রু। তাকে গ্রেফতার না করলে ভবিষ্যতে আরও বড় ষড়যন্ত্র ঘটতে পারে।”


"  আব্দুল কদ্দুছ কমিশনার, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি:
> “আমরা দাবি জানাই— কাহার আকন্দ ও তার সকল দোসরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের দলে থাকার অধিকার নেই।”


"  এডভোকেট আসাদ রেজা, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি:
> “আমরা বিচার চাই— কাহার আকন্দের অপকর্মের। সে শুধুমাত্র পুলিশের একজন বিতর্কিত কর্মকর্তা নয়, বরং বিএনপিবিরোধী এজেন্ডা বাস্তবায়নের অন্যতম ঘৃণ্য মুখ।”


" আমিনুল হক জজ, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা যুবদল:
> “তরুণদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে কাহার আকন্দের মতো ব্যক্তি। তাকে আইনের আওতায় আনতেই হবে। তা না হলে আমরা রাজপথ ছাড়বো না।”


এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কাহার আকন্দের বিরুদ্ধে স্লোগান দেন এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান।
বক্তাগণ কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির রাজনীতি যেন অপশক্তির প্রভাবমুক্ত থাকে, সে বিষয়ে দলীয় হাইকমান্ডকে সজাগ থাকার অনুরোধ জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

1

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

2

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

3

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

4

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

5

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

6

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

7

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

8

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

9

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

10

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

11

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

12

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

13

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

14

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

15

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

16

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

17

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

18

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

19

রাউজানে মাদকসহ আটক ২

20