জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন অবরোধ

শফিকুল ইসলাম
জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মানের দাবীতে মানববন্ধন ও ট্রেন অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি ও প্ল্যাটফর্ম নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।  
মানববন্ধন চলাকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে এসে পৌছালে স্থানীয়দের অবরোধের মুখে পড়ে। এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী। এ সময় নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন, নরুন্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অবরোধ চলাকালে বক্তারা বলেন, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ৬টি আন্ত:নগর ট্রেন চলাচল করলেও মাত্র দুইটি আন্ত:নগর ট্রেন নরুন্দি স্টেশনে যাত্রা বিরতি করে। এই অঞ্চলের ৫টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ এই পথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। কিন্তু সকল ট্রেনের যাত্রা বিরতি না থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাই সকল ট্রেনের যাত্রা বিরতি, স্টেশনের উন্নয়নসহ দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মানের দাবি জানান বক্তারা। ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ শেষে রেলওয়ে কর্তৃপক্ষের আশ^াসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  
নরুন্দি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাহমুদুল হক বলেন, স্থানীয়রা অনেক আগে থেকেই এই দাবীটি করে আসছিলো। তাদের দাবীটি রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবরোধ প্রত্যাহার করায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

1

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

2

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

3

মাদারীপুরের-মস্তফাপুরে,৪০ প্রহর ব্যাপি নাম যজ্ঞানুষ্ঠান শুরু

4

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

5

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

6

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

7

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

8

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

9

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

10

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

11

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

12

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

13

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

14

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

15

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

16

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

17

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

18

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

19

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

20