জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচি

 মনির আহমদ আজাদ 

জলাতঙ্ক একটি মারাত্মক হলেও সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পোষা ও ভবঘুরে (স্ট্রে) কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধ করা এবং কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি কমানো। উল্লেখ্য, মানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার প্রধান কারণ কুকুরের কামড়। গবেষণায় দেখা গেছে, একটি এলাকায় কুকুরের অন্তত ৭০ শতাংশকে নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলে জলাতঙ্ক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করছে। পুরো ক্যাম্পেইনে মোট ২৭টি টিম নিয়োজিত থাকবে। প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি টিমে থাকবেন ১ জন ভ্যাকসিনেটর (প্রাণিসম্পদ বিভাগ), ১ জন ডাটা কালেক্টর, ১ জন ভ্যানচালক এবং ২ জন প্রশিক্ষিত কুকুর ধরার কর্মী।

কর্তৃপক্ষ লোহাগাড়া উপজেলার সকল নাগরিক, বিশেষ করে কুকুরের মালিকদের নিজ নিজ কুকুরকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভ্যাকসিন করানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় ভবঘুরে কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় এনে একটি জলাতঙ্কমুক্ত লোহাগাড়া উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ ও প. প. কর্মকর্তা ইকবা্ল হোসাইন জানান, “জলাতঙ্ক হলে মৃত্যু, কিন্তু প্রতিরোধ করলে জীবন”—এই বার্তাকে সামনে রেখে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা হলে মানুষের জীবনরক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ###

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

1

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

2

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

3

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

4

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

5

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

6

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

7

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

8

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

9

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

10

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

11

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

12

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

13

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

14

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

15

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

16

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

17

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

18

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

19

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

20