ইসমাইল হাদীজয়পুরহাটে সগুনা গুপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক এর বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও চাঁদাবাজি অভিযোগ উঠেছে। বিগত ১০ থেকে ১৫ বছর যাবৎ সাধারণ শিক্ষকদের জিম্মি করে নিজের আধিপত্য বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ পরিচালনা করে আসছেন। এতে করে সাধারণ শিক্ষকগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়াসহ নানাবিধি হয়রানির শিকার হচ্ছেন এতে করে প্রাথমিক শিক্ষার সুনাম ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে। প্রজাতন্ত্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ টাইম স্কেল গ্রহণ ও বেশি করে বেতন উত্তোলন করেন এছাড়াও অবৈধভাবে বিদ্যালয়ের গাছ কর্তন আত্মসাৎ , বদলি বাণিজ্য করা, তৃতীয় -পঞ্চম শ্রেণী পর্যন্ত বেসলাইন টুলস নিয়ম বহির্ভূত ভাবে কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিটি বিদ্যালয়ে বিতরণ ও অর্থ আত্মসাৎ করে বিদ্যালয় ফাকি দিয়ে শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ অফিসে অন্যান্য শিক্ষকদের ফাইল ও কাগজপত্র নিয়ে নিয়মিতভাবে দালালি করা বিভিন্ন কৌশলে তার কাছ থেকে শিক্ষকদের পি আর এল ও পেনশনের কাগজপত্র তৈরি করতে বাধ্য করা এবং প্রতিটি পি আর এল ও পেনশন এর কাগজপত্রের ফাইল তৈরির জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা নেয় অন্যথায় বিভিন্নভাবে শিক্ষকদের হয়রানি করেন।এ ব্যাপারে সদর উপজেলার শিক্ষক বৃন্দের পক্ষে প্রতিকার ও ব্যবস্থা চেয়ে মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে বলে জানা যায়।উল্লেখিত অভিযোগ সম্পর্কে জানতে প্রধান শিক্ষক ওমর ফারুকের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।এলাকাবাসী সূত্রে জানা যায় বিদ্যালয়ে বিভিন্ন বরাদ্দ আসে কিন্তু তিনি সেই বরাদ্দের কোন কাজই ভালোভাবে করেন না সরজমিনে তদন্ত করলেও তার প্রমাণ মিলবে বলেও তারা জানান।
মন্তব্য করুন