জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না

মোঃ ইকবাল হোসেন খান 

বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগনের জন্য রাজনীতি, তাই জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না। একটা দেশ শাসন করা চলে মাত্র। গনতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সটিক ট্রেনে চলবে। বাংলাদেশে যতবার গনতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গনতন্ত্রকে টেনে তুলেছে। 
আজ শনিবার   দুপুরে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি একমাত্র দল, জনগনকে সঙ্গে নিয়ে সকল সময়ে গনতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুল অবদান রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। চব্বিশে আরেকটা আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলন। সে আন্দোলনে জাতীর সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
গোপনে কারো সাথে মিশে দেশকে অস্থিতিশীল করা, গুপ্তভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করাও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেন তিনি। 
জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আব্দুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ। 
শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা  এবং শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

1

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

2

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

3

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

4

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

5

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

6

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

7

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

9

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

10

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

11

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

12

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

13

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

14

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

15

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

16

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

17

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে

18

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

19

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

20