রুকন হোসেন।।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা জয়দেবপুর রোড মসজিদ মার্কেটের সামনে ফুটপাতে আসামি মোঃ দেলোয়ার (২৭),পিতাঃরমজান আলী,মাতা মৃত শামসুন্নাহার, সাং-দক্ষিণ নলকুড়া, হালুয়াঘাট ময়মনসিংহ এবং ভিকটিম মোঃ সাদ্দাম হোসেন (৩৩),পিতা-কমল তালুকদার,মাতা-রুকিয়া বেগম
সাং-নাইড়াপাড়া,নেত্রকোনা সদর,নেত্রকোনা দুজনেই ফুটপাতে ভ্রাম্যমান দোকান দিয়ে শরবত বিক্রি করে।গতকাল বিকেল অনুমান ১৬.০০ ঘটিকার সময় শরবত বিক্রিকালে দুজনের মধ্যে শরবত বিক্রির জায়গা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় ।এতে আসামি মোঃ দেলোয়ার হোসেন উত্তেজিত হয়ে তার দোকানে থাকা লেবু কাটার ছুরি দিয়ে ভিকটিম মোঃ সাদ্দাম হোসেনকে ঘাড়ে এবং পিঠে উপুর্যুপরি আঘাত করে যার ফলে ভিকটিমের প্রচুর রক্তক্ষরণ হয় তখন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়।পরে আশেপাশের ফুটপাতের দোকানদার ভিকটিমকে উদ্ধার করে সদর হাসপাতাল গাজীপুর ভর্তি করে। ভিকটিম বর্তমানে সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আসামি মোঃ দেলোয়ার হোসেন কে বাসন থানা পুলিশ গ্রেফতার করেছে।আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।