জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে মিলনের নেতৃত্বে ৩১ দফা বাস্তাবায়নের দাবীতে লিফলেট বিতরণ

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে হাজারো নেতা কর্মী সাথে নিয়ে ৮ অক্টোবর বিকেল ৩টায় ছাতক শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামছুল হক নমু, আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম এবং হাজী আব্দুল বারী। দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর তালুকদার ও হারুনুর রশিদ, ছাতক উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপি’র আহবায়ক শামসুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়নের প্রতিনিধি শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকি বিল্লাহ, ছাতক পৌর যুব দলের আহ্বায়ক মোঃ খায়ের উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী,বাবুল মিয়া সাবেক মেম্বার,   ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক আহমেদ, পৌর যুব দলের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, নোমান ইমদাদ কানন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের
যুগ্ন আহবায়ক আব্দুল বাকী মুহিত সহ ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস'র ছাতক উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। 
লিফলেট বিতরণ শেষ পর্যন্ত সমাবেশে রুপান্তরিত হয়। এসময় সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “এই কর্মসূচি কোনো ব্যক্তির স্বার্থে নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। বিএনপির ৩১ দফা শুধু দলের নয়—এটি দেশের সকল নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। ছাতক-দোয়ারাবাজারের জনগণ এই প্রচেষ্টায় সম্পৃক্ত হয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, “আমরা এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সাধারণ জনগণকে জাগ্রত করতে চাই। ইনশাআল্লাহ, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের মাঝে ৩১ দফা ছড়িয়ে দেবো এবং তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথচলায় সম্পৃক্ত করবো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

1

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

2

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

3

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

4

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

5

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

6

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

7

বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

8

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

9

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

10

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

11

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

12

শিক্ষক যখন শোষক: কোচিং বাণিজ্যের ‘জিম্মি দশায়’ শিক্ষার্থীরা

13

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

15

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

16

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

17

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

18

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

19

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

20