জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

নূর মোহাম্মদ শ্রাবণ।।



চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন শাখার সম্মেলন ২৬ নভেম্বর ২০২৫, বুধবার বেলা ১২টায় বাড়েরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত  ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়, এ সময় সঞ্চালনা করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মুন্সী। 
সম্মেলনে বাড়েরা ইউনিয়নের প্রায় ৩০ জন পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (মেডিকেল এসিস্ট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক – চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার)। এছাড়াও উপস্থিত ছিলেন সহ–সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (রসূলপুর) এবং সদস্য মোঃ মাহবুব আলম, ব্যবস্থাপনা পরিচালক – চান্দিনা মা ও শিশু হাসপাতাল। বক্তব্যে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন,“আপনাদের সকলের সু-সম্পর্ক তৈরি, ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করা এবং দুর্দিনে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। পল্লী চিকিৎসকদের সঠিক পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠায় ‘একতা’ই সর্বশ্রেষ্ঠ শক্তি।” 
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাড়েরা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি নিম্নরূপ আহ্বায়ক : মোঃ মহসিন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, জি.এম. মেডিকেল হল, যুগ্ম আহ্বায়ক : মোঃ দেলোয়ার হোসেন, আলিকামোড়া বাজার,
 সদস্য সচিব : উত্তম কুমার ভক্ত, ভক্ত মেডিকেল হল সহ–সদস্য সচিব : জুটন ভদ্র, মাতৃ মেডিকেল হল, দুলাল কৃষ্ণ দত্ত, মোঃ সোহাগ (ডি এম এস), চিলোড়াবাজার। সদস্যবৃন্দ :মোঃ সুমন (মাইজখার মোড়),আঃ কাদের ভুইয়া,ভূঁইয়া মেডিকেল হল, দুলাল, স্বপন চন্দ্র সরকার, মোহাম্মদ আইয়ুব আলী, আহমেদ শফী, জসিম উদ্দিন, নিখিল চন্দ্র রায়, বিষ্ণু চন্দ্র সরকার, অসীম কুমার বীর, বেলাল হোসেন, পিয়াস চন্দ্র সরকার, শ্যামল প্রসাদ দে, মোঃ আলাউদ্দিন, মোঃ জুয়েল আহমেদ, মোঃ সবুজ, নুরুল ইসলাম, কেফায়েত উল্লাহ, মোহাম্মদ জালাল প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের সম্প্রসারণ, সদস্যদের পেশাগত উন্নয়ন, রোগী সেবার মান বৃদ্ধি এবং সেবা সংস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। সম্মেলন শেষে সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

1

কুমিল্লা ১১ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী ড. তাহেরের

2

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

4

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

5

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

6

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

7

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

8

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

9

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

10

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

11

সুখের মোহ

12

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

13

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

15

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

16

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

17

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

18

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

19

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

20