জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় প্রেমিক যুগলের সঙ্গে ধস্তাধস্তির জেরে দারোয়ান সোহেল খুন

মোঃ নূর মোহাম্মদ শ্রাবণ।।

কুমিল্লার চান্দিনায় প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগে সোহেল মিয়া (৩৫) নামে এক দারোয়ানকে চারতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্সের মালিক শিহাব মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া দেবীদ্বার উপজেলার সুলতপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। তিনি ইসলাম ট্রেডার্স ফার্মে দারোয়ান হিসেবে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসার ভাড়াটিয়া মাকসুদা আক্তার খুকির ভাগ্নে আহাদ মিয়া (১৭) তার প্রেমিকা ফেরদৌসী আক্তারকে (২০) নিয়ে খালার বাসায় আসে। এক পর্যায়ে তারা ছাদে গেলে দারোয়ান সোহেল আপত্তিকর অবস্থায় তাদের দেখে মোবাইলে ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তির সময় সোহেলকে ছাদ থেকে নিচে ফেলে দেয় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের আত্মীয় আনিছ বলেন, “ভিডিও ধারণ করায় প্রেমিক যুগল ক্ষিপ্ত হয়ে সোহেলকে ছাদ থেকে ফেলে দেয়।”
বাসার মালিক শিহাব জানান, “নিহত সোহেল আমার ফার্মের দারোয়ান ছিলেন। ঘটনার খবর পেয়ে আমি ঢাকা থেকে এসে বিস্তারিত জানতে পারি।”
অন্যদিকে খালা মাকসুদা আক্তার খুকি বলেন, “আমি হাসপাতালে ডিউটিতে ছিলাম। ফিরে এসে দেখি বাসায় ভিড়। পরে জানতে পারি আমার ভাগ্নে আহাদ ও তার প্রেমিকা বাসায় নেই।”
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তবে নিহতের মা মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।”
👉 এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

1

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

2

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

3

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

4

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

5

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

6

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

7

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

8

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

10

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

11

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

12

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

13

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

14

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

15

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

16

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

17

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

18

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

19

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

20