জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ড: ইমাম ৩ দিন, মোয়াজ্জেম ২ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার হওয়া মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল আলম ইমাম হামিদুল ইসলামকে ৩ দিন এবং মোয়াজ্জেম সাইদুল ইসলামকে ২ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

শুনানিকালে বাদীপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি জানান, শিশু ময়না হত্যায় দায়ীদের বিচার নিশ্চিত করতে তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, “শিশুটির পরিবারের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আজ আদালতে আমরা বিস্তারিতভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং বিজ্ঞ বিচারক ইমাম এবং মোয়াজ্জেমের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি, খুব শিগগিরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে।”

প্রসঙ্গত, গত ৬ জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর শাহবাজপুর গ্রামের স্থানীয় মসজিদের দোতলা থেকে মাইমুনা আক্তার ময়নার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ময়না হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে এবং খুব দ্রুতই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

1

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

2

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

3

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

4

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

5

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

6

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

7

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

8

ধোবাউড়ায় মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

9

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

10

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

11

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

12

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

13

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

14

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

15

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

16

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

17

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

18

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

19

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

20