জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চলনবিলে নির্বিচারে শামুক-ঝিনুক নিধন

আব্দুল আলিম বিশেষ প্রতিনিধি পাবনা ●



পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিল এলাকায় নির্বিচারে চলছে শামুক-ঝিনুক নিধন। খলিসা গাড়ী অংশ, কাটা গাং, মান্নান নগরসহ অন্তত ২০-২৫টি এলাকায় প্রতিদিন প্রায় ৫০০ নৌকায় স্থানীয়রা বিল থেকে ২৭-২৮ টন শামুক সংগ্রহ করছেন।

সংগৃহীত শামুক প্রতি বস্তা ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এগুলো খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন মাছের খামারে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণত বর্ষাকাল (জুলাই-অক্টোবর) শামুক আহরণের মৌসুম হলেও এ বছর বর্ষার পানি দেরিতে নামায় আহরণের সময়সীমা আরও এক মাস বাড়ানো হচ্ছে। এতে জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

গণনা অনুযায়ী, প্রতিদিন গড়ে ২৭-২৮টন শামুক নিধন হলে চার মাসের মৌসুমে প্রায় ৩২৪০-৩৩০০ টন শামুক বিল থেকে তুলে নেওয়া হয়। চলনবিলের মতো একটি বৃহৎ জলাভূমি থেকে এত বিপুল পরিমাণে শামুক নিধন পরিবেশগত ভারসাম্যকে গভীর সংকটে ফেলছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা জানিয়েছেন;শামুক-ঝিনুক বিলের পানিকে শোধন করে এবং জলজ প্রাণীর খাদ্য চক্রের ভারসাম্য রক্ষা করে। নির্বিচারে শামুক নিধন অব্যাহত থাকলে চলনবিলের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে মাছসহ অন্যান্য জীবের অস্তিত্ব বিপন্ন হবে।

চাটমোহর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন।শামুক নিধন চলনবিলের পরিবেশের জন্য ক্ষতিকর। তবে স্থানীয়দের জীবিকার বিষয়টি জড়িত থাকায় হঠাৎ করে বন্ধ করা কঠিন। বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনায় আছি। শিগগিরই নিয়ম-কানুন মেনে আহরণের ব্যবস্থা নেওয়া হবে।

একজন স্থানীয় শামুক ব্যবসায়ী বলেন:আমরা মাছের খামারে সরবরাহ করি বলে চাহিদা বেশি। এতে আমাদের সংসার চলে। অন্য কোনো কাজ নেই, তাই শামুক ধরতে হয়।

চলনবিলের এক জেলে জানান:আগে মাছ ধরেই সংসার চলত। এখন মাছ কমে গেছে। তাই শামুক ধরে বিক্রি করি। এটা বন্ধ হলে আমরা না খেয়ে মরব।

পরিবেশবাদীদের দাবি

পরিবেশবাদীরা শামুক নিধন রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে বলেন
জীববৈচিত্র্য রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে চলনবিলের পরিবেশ ভয়াবহ সংকটে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

1

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

2

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

3

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

4

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

5

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

6

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

7

পরকীয়ার বলি

8

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

9

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

10

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

11

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

12

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

13

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

14

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

15

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

16

টাঙ্গাইলে শীতের আগমন

17

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

18

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

19

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

20