জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চরমোনাই হুজুর বাড়ির হাটে লাখ টাকার গরুতেও হাসিল মাত্র ১০০ টাকা

সাকিব শুভ,,বরিশাল সদর ::::কিছুটা দেরিতে হলেও দক্ষিণাঞ্চল তথা বরিশালে বেচাকেনা শুরু হয়েছে পশুর হাটগুলোতে। বিগত দিনের মতো এবারেও বরিশালে আলোচনায় রয়েছে জেলার সর্ববৃহৎ চরমোনাইয়ের পশুর হাট। যেটি চরমোনাই হুজুর বাড়ির হাট হিসেবে পরিচিত।
ধারাবাহিকভাবে এ হাটে এবারেও গরু প্রতি হাসিল নির্ধারণ করা হয়েছে ১শ টাকা, আর ছাগল প্রতি হাসিল নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। তাতে গরু বা ছাগলের দাম যত টাকাই হোক না কেন।
বিক্রেতারা জানান, খাজনায় কম হওয়ার পাশাপাশি সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় এ পশুর হাটে দূর-দূরান্ত থেকেও গরু-ছাগল নিয়ে আসেন বিক্রেতারা।
সেই সঙ্গে ক্রেতা সমাগম ও বেচাবিক্রিও হয় বেশি। এবার শুরুতেই পশুর আমদানি ভালো হলেও সবেমাত্র হাট শুরু হওয়ায় এখন বেচাবিক্রি কিছুটা কম।
বশির হাওলাদার নামে এক বেপারী বলেন, যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এ হাটে সব থেকে বেশি ক্রেতা সমাগম হয়। তাই এ হাটে প্রতিবছর গরু নিয়ে আসেন তিনি। এবারে ৪০টি গরু নিয়ে এসেছেন, যেখানে দেড়লাখ থেকে তিন লাখ টাকার গরু রয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার (৩ জুন) থেকে হাট শুরু হওয়ায় এখনো কোন পশু বিক্রি হয়নি, তবে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে সব গরু বিক্রি হয়ে যাবে বলে আশা করছি। আর হাসিল মাত্র ১শ টাকা হওয়ায় এ হাটে ক্রেতারা গরুতে ভালো দাম দিতে চান, তাই দামও ভালো পাবো বলে আশা করছি।
এদিকে শুরুতেই হাট ঘুরে ক্রেতারা বলছেন, গত বছরের থেকে এবারে কোরবানির পশুর দাম বেশি চাওয়া হচ্ছে।
বাজারে যত বেশি পশু উঠবে তত দাম কমার সম্ভাবনা বলে জানিয়ে আনোয়ার হোসেন নামে এক ক্রেতা।
তিনি বলেন, এ হাটে ছোট ও মাঝারি আকারের গরুর সংখ্যা বেশি। আর এতে ক্রেতাদের আগ্রহও বেশি থাকে। তবে শুরুতে মনে হচ্ছে গরুর দাম বেশি চাইছেন বিক্রেতারা। আশা করি, বৃহ ও শুক্রবারের হাটে সবকিছু ঠিক হয়ে যাবে, তখন এ হাট থেকেই গরু কিনে নিয়ে যাবো।
এ ছাড়া শহরবাসীদের কোরবানির পশু লালন-পালনের সমস্যার কারণে শেষ দিকে হাট জমে ওঠে বলেও জানান তিনি।
হাটের ইজারাদারের প্রতিনিধি বেল্লাল হোসেন বলেন, সেবার মান উন্নয়নের কারণেই এবারের হাটে বিপুল সংখ্যক পশুর আমদানির পাশাপাশি বিক্রি হবে ইনশাআল্লাহ। আর সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবেই এ হাটে প্রতিটি গরুর হাসিল মাত্র ১শ টাকা এবং প্রতিটি ছাগলের হাসিল মাত্র ৫০ টাকা রাখা হয়। অন্য হাটের মতো শতকরায় পার্সেন্টিস হিসেবে হাজার হাজার টাকা রাখা হয় না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

1

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

2

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

3

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

4

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

5

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

6

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

7

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

8

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

9

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

10

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

11

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

12

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

13

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

14

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

15

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

16

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

17

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

18

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

19

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

20