রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এই প্রথম ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিসসহ অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে উদ্বোধন করা হলো মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের।
রবিবার (১৩ জুলাই) রবিবার বিকাল পাঁচটায় গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড প্রধান সড়কে নবনির্মিত তাপসি ভবনে উপজেলা বাসীর স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান ডাঃ ওয়াজেদ জামিল। এ-সময় আরও উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, পরিচালক শাখাওয়াত আহমেদ ও পরিচালক গোবিন্দ কুমার পরিচালনা পর্ষদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ। তারা এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সেবার মান ও কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সুলভমূল্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া উপজেলায় ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সেবা দিয়ে স্বাস্থ্যসেবার মান আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।
মন্তব্য করুন