জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, থ্রী হুইলার উল্টে নিহত ১ : আহত ১

গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজ সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭ জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে রাখে। এসময় দ্রæতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে গেলে ঘটনাস্থলেই হেলপার সাকিবুল ইসলাম (১৪) নিহত  ও ড্রাইভার আহত হয়েছে। 
নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এঘটনায়  গুরুতর আহত হয় গাড়ি চালক  রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের একদল দুবৃর্ত্ত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যায়। এসময় হেলপার সাকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। তারা নওগাঁ পতœীতলা এলাকার আমের ভাড়া নিয়ে সারাইগাছি থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

1

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

2

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

3

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

4

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

5

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

6

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

7

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

8

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

9

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

10

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

11

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

12

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

13

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

14

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

15

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

16

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

17

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

18

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

19

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

20