মাহফুজুর রহমান বিপ্লব।।
আজ ১৮ই জুলাই সন্ধ্যায় গোপালপুর শিল্প ও বণিক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ও মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান। সভায় ব্যবসায়ীরা বিগত সরকারের সময়ে চাঁদাবাজি ও হয়রানির কারণে গোপালপুরের ব্যবসায়িক ক্ষতির কথা তুলে ধরেন এবং ব্যবসার উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ দেন।
মন্তব্য করুন