জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন কর্মসূচি পালন

শফিকুল বারী।।

গাজীপুরে প্রকাশ্যে গলা কেটে হত্যা করলো গণমাধ্যম কর্মী আসাদুজ্জামান তুহিন কে এরই প্রতিবাদে সুনামগঞ্জ  প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এআর জুয়েলের সঞ্চালনায়, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার(৯ আগস্ট)বেলা১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক আইনজীবী, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। 
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর  হত্যাকারীদের দ্রুত বিচার, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রধান এবং দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 
মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্ত রঞ্জণ তালুকদার, স্পেশাল পিপি এ্যাডঃ আনিসুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের এ্যাডঃ আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান,জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি জাঙ্গীর আলম,সুশাসনের জন্য নাগরিক (সুজন ) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারী,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও  জামায়াত নেতা বদরুল কাদির শিহাব,জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল সহ সকল শ্রেণী পেশার মানুষ। 
বক্তারা বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন।
তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায় গনতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোড় দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

1

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

2

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

4

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

5

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

6

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

7

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

8

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

9

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

10

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

11

যে ঐতিহ্য হারাবার পথে

12

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

13

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

14

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

15

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

16

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

17

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

18

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

19

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

20